অর্ডার ট্র্যাক করার সম্পূর্ণ গাইড
ভিডিও টিউটোরিয়াল শীঘ্রই আসছে
আপনার অর্ডার কোন ধাপে আছে তা জানতে বাইরে কোথাও যেতে হবে না — কয়েক ক্লিকেই দেখতে পারবেন।
একাউন্ট থেকে ট্র্যাক করুন
- আপনার একাউন্টে লগইন করুন।
- "আমার অর্ডার" সেকশনে যান।
- সংশ্লিষ্ট অর্ডারে ক্লিক করে বিস্তারিত স্ট্যাটাস দেখুন।
অর্ডার স্ট্যাটাসের অর্থ কী
Confirmed — অর্ডার গৃহীত হয়েছে। Processing — ভেন্ডর প্রোডাক্ট প্যাক করছেন। Shipped — ডেলিভারি পার্টনারের কাছে হস্তান্তরিত। Delivered — সফলভাবে পৌঁছে গেছে।
কখনো কখনো স্ট্যাটাস আপডেট হতে সামান্য সময় লাগতে পারে। ২৪ ঘণ্টার বেশি কোনো পরিবর্তন না দেখলে আমাদের জানান।
বিস্তারিত সময়সীমা জানতে আমাদের অর্ডার ট্র্যাকিং গাইড (নীতিমালা) দেখুন।
এই আর্টিকেলটা কি সহায়ক ছিল?